লিটন দাসকে নিয়ে আইসিসি যা বললো

Share

খেলাধুলা ডেস্কঃ

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে হেরে আরও একবার স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগাদের। তবে ম্যাচে দুর্দান্ত খেলেছেন লিটন দাস। টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে ম্যাচের ফল অন্য রকম হতো পারতো।

আর ইতিহাসের পাতায় অন্য ভাবে লেখা থাকতো ১১৭ বলে তার ১২১ রানের মহামূল্যবান ইনিংসটি। তাই তো বাংলাদেশ হারলেও ম্যাচ সেরা পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই। লিটনের এমন পারফরম্যান্সে মুগ্ধ আইসিসিও। এক টুইট বার্তায় তাই বাংলাদেশি এই ওপেনারের প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

এতে বলা হয়, দিন শেষে তাকে (লিটন) হয়তো পরাজিতদের দলে থাকতে হচ্ছে। কিন্তু তার ১২১ রানের ইনিংসটি বলে তিনিই ম্যাচের সেরা পারফরমার।

পরে আবার এক টুইট বার্তায় আইসিসি লিখেছে, বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে লিটন দাস হাসতেই পারেন। কারণ, ভারতের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই যে সর্বোচ্চ রান।

কমেন্টস

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত