দল বাঁচাতে রাতেই দুবাই উলাড় দিচ্ছেন সৌম্য

Share

খেলাধুলা ডেস্কঃ

ভারতের সাথে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ চলাকালীন সময়েই ড্রেসিংরুম থেকেই জরুরি তলব ঢাকায়- এখানে ওপেনিংয়ে কিছুই হচ্ছে না। সৌম্য সরকারকে যতো দ্রুত সম্ভব দুবাইয়ে পাঠানো হোক। জরুরি এই বার্তা পাওয়ার পরই ঢাকা-দুবাই কাছাকাছি ফ্লাইটের খোঁজ চলে। দুবাই থেকে বিসিবি সূত্রের যা খবর তাতে শনিবার সকাল সাতটায় দুবাইয়ে যাওয়ার ফ্লাইট ধরবেন সৌম্য।

রোববারই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ রয়েছে বাংলাদেশের। ওপেনার সৌম্য সরকারের সঙ্গে ইমরুল কায়েসকে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে। তামিম ইকবালের চোট পাওয়ার পর নবাগত নাজমুল হাসান শান্ত সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। আফগানিস্তানের সঙ্গে অভিষেক ম্যাচে ৭ আর ভারতের বিপক্ষে আজ করেছেন ৭ রান।

হতাশ করেছেন লিটন কুমার দাসও। এশিয়া কাপে তার ইনিংসগুলো এমন-৭, ৬, ০। অধিনায়ক মাশরাফি চাইছেন ওপেনিং থেকে অন্তত কিছু রান আসুক এবং কেউ একজন অন্তত লম্বা সময় ক্রিজে থাকুক। কেননা ব্যাটসম্যানরে ব্যর্থতায় গত দুটি ম্যাচের কোনোটিতেই পঞ্চাশ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত