তবে কি দলে ফিরছেন আশরাফুল?

Share

খেলাধুলা ডেস্কঃ

বিশ্ব ক্রি‌কেট থেকে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা মোহাম্মদ আশরাফুলের প্রতি ভালোভাবেই দৃষ্টি রেখেছেন নির্বাচকরা। তবে আপাতত তাকে জাতীয় দলে রাখা না হলেও সাবেক অধিনায়ককে তার সক্ষমতা প্রমাণের সুযোগ দেওয়ার জন্য এ দলে জায়গা খুলে দেওয়া হয়েছে।

জাতীয় দল থেকে বাদ পড়া ও এইচপি দলের ক্রি‌কেটারদের অংশগ্রহণে আগামী ১৮-২১ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চারদিনের একটি ম্যাচের আয়োজন করা হয়েছে। আর সেখানেই ‘এ’ দলের হয়ে নামবেন আশরাফুল। সেই লক্ষ্যে সোমবার মিরপুর হোম অব ক্রি‌কেটে দুপুর আড়াইটায় রিপোর্টিং শেষে দলের সঙ্গে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন।

এদিকে, ৩৪ বছর বয়সী ক্রিকেটার যে ফুরিয়ে যাননি তার প্রমাণও পাওয়া গেছে। জাতীয় লিগের আগে বিপ টেস্ট দিয়েছেন তিনি। সেখানে ১১.৪ পয়েন্ট তুলে পেছনে ফেলেছেন বর্তমানে ক্রিকেটের মধ্যে থাকা অনেক তরুণকেও। ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে মরিয়া মোহাম্মদ আশরাফুল। সেই যাত্রায় একধাপ এগিয়ে গেলেন তিনি।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত