মোস্তাফিজকে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

Share

স্পোর্টস ডেস্কঃ 

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল-এ খেলতে গিয়ে ফের চোট নিয়ে দেশে ফিরেছেন। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটের কারণেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে।’ আপাতত মোস্তাফিজকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।

২০ মে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিলেন মোস্তাফিজ। সে ম্যাচে নিজের বলে ঋষভ পান্টের একটি ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়েই পেয়েছিলেন চোটটা। প্রাথমিক চিকিৎসার পর সেদিন বোলিং করেছিলেন। দেশে ফিরে অনুশীলনের নেটেও এরপর বোলিং করেছেন। কিন্তু টানা বোলিং করতে গেলেই সমস্যা বোধ করছেন।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলঃ 

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত