খানসামায় শান্তি সংঘ যুব উন্নয়ন ক্লাবের দশম বর্ষবরণ অনুষ্ঠিত

Share

মোঃ আশিক মুন্না । গত ১৫ই এপ্রিল (২রা বৈশাখ) খানসামা উপজেলার অন্যতম সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন শান্তি সংঘ যুব উন্নয়ন ক্লাব-এর সহযোগিতায় দশম বর্ষবরণ ১৪২৫ আয়োজন করা হয়েছিল।

উক্ত দশম বর্ষবরণ ১৪২৫ উপলক্ষে বটতলা(মাদারডাঙ্গা) খানসামা,দিনাজপুর-এ আলোচনা সভা-এর আয়োজন করা হয়েছিল। উক্ত আলোচনা সভায় জনাব শতীশ চন্দ্র রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সফিউল আযম চৌধুরী লায়ন সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,খানসামা উপজেলা শাখা।

এছাড়াও সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকছেদুল গণি রাব্বু শাহ্‌ আহবায়ক,বাংলাদেশ আওয়ামীলীগ, ১নং আলোকঝাড়ী ইউনিয়ন শাখা,মোঃ আতিয়ার রহমান,বিশিষ্ট ব্যবসায়ী,খানসামা উপজেলা,মোঃ মোকছেদার রহমান সহ শান্তি সংঘ যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ জাহিদ হাসান ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

আলোচনা সভার পরে দশম বর্ষবরণ ১৪২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি মোঃ রহিদুল ইসলাম রাফি ও মোঃ চাঁনমিয়া-এর যৌথ পরিচালনায় বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের গান/নৃত্য সুন্দরভাবে পরিবেশন করা হয়।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে চ্যানেল আই-এর সেরা শিল্পীরা সহ বিভিন্ন খ্যাতিমান শিল্পীগণ অসংখ্য দর্শকবৃন্দের সামনে গান ও নৃত্য পরিবেশন করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত