বীরগঞ্জে বৃত্তিতে ঈর্শ্বনীয় ফলাফল আম্রকানন উচ্চ বিদ্যালয়ের

Share

২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে বৃত্তিতে ঈর্শ্বনীয়স্থান লাভ করেছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ‘আম্রকানন উচ্চ বিদ্যালয়’। এতে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪ জন। ‘ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত’ শিক্ষার্থীরা প্রত্যেকে মাসে ৪৫০ টাকা ও ‘সাধারণ গ্রেডে বৃত্তি’ প্রাপ্ত শিক্ষার্থীরা ৩০০ টাকা করে বৃত্তি পাবে।

‘আম্রকানন উচ্চ বিদ্যালয়’এ ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সোহাগ, বাঁধন শর্মা এবং শাকিল আহমেদ এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বীজয় শর্মা, বাইজিত, রায়হান কবির এবং স্বয়ণ।

২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ৫৭ জন অংশগ্রহণ করে যাতে সকলেই পাশ করে এবং ১৭ জন জিপিএ ৫ পায়।

উল্লেখ্য বীরগঞ্জ উপজেলার সকল বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বীরগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান অধিকার করেছে বীরগঞ্জ সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে ইব্রাহীম মেমোরিয়াল বিদ্যা নিকেতন।

এছাড়া বেসরকারি বিদ্যালয় গুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে বীরগঞ্জ উপজেলার ‘আম্রকানন উচ্চ বিদ্যালয়’। ছোট ছোট এই আশানুরূপ ফলাফলে এলাকাবাসী অনেক আনন্দিত।

‘আম্রকানন হাইস্কুল’এর শিক্ষক বৃন্দাবন শর্মা জানান,’আমরা এই ছোট ছোট শিক্ষার্থীদের এত ভালো ফলাফলে অনেক বেশি খুশি। অতীতেও আমাদের এই প্রতিষ্ঠান অনেক ফলাফল করেছে,আশা করি ভবিষ্যতেও আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে’।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত