গাজীপুরে পুলিশের গুলিতে একজন নিহত

Share

গাজীপুরে শ্রীপুরে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি একজন ডাকাত। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ ও এক আনসার সদস্য।  শ্রীপুর উপজেলার পটকা ভূঁইয়া ভিটা এলাকায় ভোর রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শ্রীপুর-কাপাসিয়া সড়কে টহল দিচ্ছিল তারা। এসময় ওঁৎ পেতে থাকা ডাকাতদল গুলি ছুঁড়লে পুলিশ কমপক্ষে ১২ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। এসময় ডাকাতের সহযোগীদের গুলিতে গুলিবিদ্ধ হয় আব্দুর রব হাওলাদার।

গুরুতর আহতাবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। নিহত আব্দুর রবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র,হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত