বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলংকা

Share

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলংকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত লংকানদের সংগ্রহ ১ উইকেটে ১৮৩ রান। ব্যাটসম্যানরা বড় স্কোর গড়ে দেয়ার পর বোলারদের কাধে যেই দায়িত্ব এসে পড়ে তাতে শুরুতেই সফল বাংলাদেশ।

লংকান ইনিংসের তৃতীয় ওভারে দিমুথ করুনারত্নেকে তুলে নেন স্পিনার মিরাজ। তবে ধনঞ্জয় ডি সিলভা এসে বোলারদের ওপর চড়াও হয়ে চাপ সামাল দেন। কুসাল মেন্ডিসও সেট হয়ে উল্টো স্বাগতিক বোলারদের চাপে ফেলেন। দুজনই হাফ সেঞ্চুরি করে কমাতে থাকেন ব্যবধান।

এর আগে, বাংলাদেশের ইনিংসে ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা মুমিনুল দিনের শুরুতে ফিরে গেলে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্স নকে শেষ পর্যন্ত ৫১৩ রানের বড় স্কোরই পায় স্বাগতিকরা। মুমিনুল করেন ১৭৬, মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৮৩ রানে। প্রথম দিনে মুশফিক ৯২, তামিম ৫২ ও ইমরুল ৪০ রান করেছিলেন। লংকান বোলিংয়ে রঙ্গণা হেরার্থ ও সুরাঙ্গা লকমল নেন তিনটি করে শিকার।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত