শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি

Share

বড় ধরনের চমক দিয়েই শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। চমকের নাম নাইম হাসান। এই তরুণ অফ স্পিনার এ মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সাথে নিউজিল্যান্ডে আছেন আইসিসি যুব বিশ্বকাপ মিশনে।

যুব বিশ্বকাপে ভালো বোলিং করেছেন নাইম হাসান। আজ কুইন্সটাউনে ভারতের বিপক্ষে হেরে যাওয়া কোয়ার্টার ফাইনালে ১৭ বছর বয়সী এই অফ স্পিনার ৩৬ রানে পান দুই উইকেট। রান করেন ১১। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। লঙ্গার ভার্সন ক্রিকেটে অধিনায়ক হওয়ার পর এটাই হবে সাকিবের প্রথম টেস্ট।

দুই টেস্টের সিরিজে চট্টগ্রামে ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি প্রথমটি খেলে মিরপুরে ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয়টিতে লড়বে দুই দেশ। ১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে অন্যেরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তায়জুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ ও রুবেল হোসেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত