সাংবাদিক উৎপল দাসের সন্ধান মিলেছে

Share

দুই মাসেরও বেশি সময় পর নারায়ণগঞ্জে সন্ধান মিলেছে সাংবাদিক উৎপল দাসের। উদ্ধারের পর টেলিফোনে যোগাযোগ করা হলে প্রথমে ঘুরতে গিয়েছিলেন দাবি করলেও পরে অপহৃত হওয়ার কথা জানান তিনি।

উৎপল জানান, গতকাল রাত সাড়ে এগারোটার দিকে চোখ বাঁধা অবস্থায় রূপগঞ্জের ভুলতা এলাকার শাহজালাল ফিলিং ষ্টেশনের সামনে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয় অপহরণকারীরা। সেখান থেকে পুলিশ তাকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। থানায় উৎপল জানান, অপহরণের পর তাকে অজ্ঞাত একটি বাড়িতে আটকে টাকা দাবি করা হয়।

তবে কারা এবং কেন তাকে অপহরণ করেছিল তা জানাতে পারেননি উৎপল। রাতেই স্বজনদের সাথে নরসিংদীর গ্রামের বাড়িতে চলে যান তিনি। গত ১০ অক্টোবর কর্মস্থল পূর্বপশ্চিমবিডি ডট নিউজ এর অফিস থেকে ফেরার পর থেকে নিখোঁজ হন সাংবাদিক উৎপল দাস।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত