খানসামায় দুর্ধর্ষ ডাকাতি

Share

খানসামা সদরের দেবনাথ পাড়ায় দুর্ধর্ষ ডাকাতি।গতকাল রাত আনুমানিক ১.০০-২.০০ এর মধ্যে ডাকাতি করে ষাট হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা মুল্যমানের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

খানসামা উপজেলা সদরে বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী শ্রী বৈদনাথ এর ছোট ছেলে শ্রী রবীন্দ্র দেবনাথের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবার জানা যায়, রাত্রি ১.০০ ঘটিকায় রবীন্দ্র দেবনাথের বাড়িতে ঢুকে রবীন্দ্র দেবনাথ এবং তার স্ত্রীকে ব্যাপক মারধর করে অজ্ঞাত ডাকাতরা।ডাকাতিকালে নগদ ৬০ হাজার টাকা এবং গৃহকর্ত্রীর গলায় থাকা প্রায় ৩০ হাজার টাকা দামের সোনার চেন নিয়ে যায়। এ সময় রবীন্দ্র দেবনাথ ও তার স্ত্রী গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় ডাক্তার এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রবীন্দ্র দেবনাথ বলেন, আমরা বাড়ির দরজা সব লাগিয়েই ঘুমাই । হঠাৎ রাত ১.০০ ঘটিকায় ৬-৭ জন যুবক,বয়স আনুমানিক ১৭-৩০ বছর হবে তারা আমার ঘরের দরজা খুলে আমার ও আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে এবং বলে কি আছে দে।এক পর্যায়ে আমার স্ত্রী নগদ ৬০ হাজার টাকা দেয় এবং সোনার চেনটি টেনে ছিঁড়ে নেয়।

প্রত্যক্ষদর্শী রবীন্দ্র দেবনাথের ভাতিজা পাপ্পু, বোন জামাই খুকু, বড় ভাই গোবিন্দ তাদের বাড়ি থেকে এসে প্রতিরোধ গড়ে তুললে ডাকাত যুবকরা ইট ছুড়ে মারতে থাকে এবং বন্দুক দিয়ে গুলি কর বলতে থাকলে তারা পিছু হটে এবং ডাকাতরা পালাতে সক্ষম হয়। ঘটনাস্থল খানসামা থানার তিন পুলিশ দেখে গেছেন এবং কথা বলে গেছেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত