বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

Share

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। জনসচেতনতা বাড়াতে হরমন সংশ্লিষ্ট এই রোগটির প্রকোপ শহর ছাড়িয়ে এখন গ্রামেও বেড়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেশে যে পরিমাণ মানুষ ডায়াবেটিকস এ আক্রান্ত, এর পাঁচ থেকে আট শতাংশই গ্রামে বসবাস করে। বিশেষজ্ঞরা বললেন, এটা বৈশ্বিক পরিবর্তনের ফলাফল।

তাই জনসচেতনতার কোন বিকল্প নেই বলে মনে করেন তারা। আর দরিদ্র রোগীরা, ওষুধ আর ইন্সুলিনের দাম কমানোর দাবি জানান। এক সময়ের বদ্ধ ধারণাকে ভ্রান্তই প্রমাণ করেছে, শরীরে ইনসুলিনের ঘাটতিতে তৈরি বিপাকজনিত রোগ ‘ডায়াবেটিস’। এই রোগটি এখন শহরেই শুধু নয়, প্রত্যন্ত গ্রামগুলোতেও বেড়েছে।

দিনাজপুরের প্রত্যন্ত উপজেলা বিরামপুরের একটি ডায়াবেটিস ক্লিনিকের চিত্র এটি। এখানে প্রতিদিন শতাধিক মানুষ আসে ডায়াবেটিস রোগের চিকিৎসা নিতে। বর্তমানে যার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। এমন আরো দু’টি ডয়াবেটিস এর ক্লিনিক আছে হিলিতে।

ওষুধ আর ইন্সুলিনের দাম বেশি হওয়ায় সংসারের খরচ চালানোর পাশাপাশি ওষুধ কিনতে বেকায়দায় পড়তে হয় অনেকেরই। তাই ওষুধের দাম কমানো দাবি তাদের।প্রতিদিন এতো সংখ্যক ডায়াবেটিক রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

আর এসব রোগীর বেশির ভাগই আসছে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। ডায়াবেটিস থেকে বাঁবতে নিয়োমিত শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আর জনসচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞরদের।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

স্ত্রীর স্বীকৃতির দাবিতে আরাফাতের বাড়িতে গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে অনশন করছেন...

রক্তের গ্রুপের উপর নির্ভর করে কার যৌন ক্ষমতা কেমন

স্বাস্থ্য ডেস্কঃ কোনো ব্যক্তির যৌনক্ষমতা কতটা তা অনেকটাই নির্ভর করে তার রক্তের...

প্রাক্তন ফিরে আসতে চাইলে কি করবেন?

 জীবনযাপন ডেস্কঃ প্রায় সময়ই দেখা যায় রিলেশন ব্রেকাপের কিছু দিন পর বা...

‘প্রাক্তন’ কেন আপনার জীবনে মূল্যবান?

প্রাক্তন মানুষ গুলো সবার কাছে অভিশপ্ত হলেও, আমার কাছে প্রাক্তন যথেষ্ট মূল্যবান।...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত