বিপিএলে আবার শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা

Share

একদিন বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আবার শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা। মিরপুর স্টেডিয়ামে বেলা একটায় ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স ও সন্ধ্যা ছটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে।

বিপিএল সিজন ফাইভে এ পর্যন্ত হয়েছে ১২টি ম্যাচ। সেখানে পাঁচ ম্যাচে তিন জয়ে শীর্ষে সিলেট সির্ক্সাস। ঢাকা ডয়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স তিন ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে ওঠার অপেক্ষায়। চার ম্যাচে এক জয়ে কঠিন অবস্থায় গতবারের রার্নাসআপ রাজশাহী কিংস।

চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সও লড়ছে তিন ম্যাচে এক জয় নিয়ে। ঢাকায় লো-স্কোরিং ম্যাচের প্রায়ই প্রতিটিতেই হচ্ছে একতরফা রেজাল্ট। মাঠের পারফরম্যান্সে টুর্নামেন্ট এখনো পর্যন্ত বিদেশীদের দখলে। যে ১২টি হাফ সেঞ্চুরি হয়েছে সেখানে রাজশাহীর মুমিনুল হক’ই একমাত্র বাংলাদেশী। বোলিংয়ে খুব খারাপ করছে না স্থানীয়রা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত