দিনাজপুরে জেলা পর্বের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Share

মো. তোফাজ্জল হায়দার | দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ই অক্টোবর দিনাজপুর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফি উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টার দিকে বঙ্গমাতা গোল্ডকাপ ও ৪ টার দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার দিনাজপুর মোঃহামিদুল আলম, সভাপত্বি করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান,এছাড়াও উপস্তিত ছিলেন, দিনাজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার ক খ মোঃ আলাওল হাদী।

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহন করেন মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় বীরগঞ্জ উপজেলা বনাম খানসামা উপজেলা। খানসামা উপজেলাকে ০-২ গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করেন মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় বীরগঞ্জ উপজেলা।

অপর দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহন করেন, ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরগঞ্জ উপজেলা বনাম দিনাজপুর সদর । খেলার শেষ পর্যন্ত দুই দলেই গোল ০-০ ছিল, পরর্বতীতে ট্রাইব্রেকারে মাধ্যমে ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বীরগঞ্জ উপজেলাকে ১-৩ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর সদর।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত