বগুড়ায় তরুণী ধর্ষণ: ১০ জন গ্রেফতার

Share

বগুড়ায় তরুণী ধর্ষণ এবং মা মেয়েকে লাঞ্ছনার ঘটনায় এজহারভুক্ত ৯ আসামিসহ এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে পাবনা থেকে গ্রেফতার করা হয় নির্যাতনকারী নারী কাউন্সিলার মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি বেগমকে।

সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি তুফানের স্ত্রী আশা সরকার, জিতু এবং মুন্নাকে। মামলার ১০ আসামির মধ্যে শিমুলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

এদিকে মামলায় নাম না থাকলেও ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পৌর কাউন্সিলর রুমকির বাবা জামিলুর রহমান রুনুকে আটক করা হয়েছে। এর আগে তুফানসহ চার আসামির সাত দিনের রিমান্ড চাইলে তিনজনের তিন দিনের রিমান্ড দেয় আদালত।

ভালো কলেজে ভর্তি ও চাকরির প্রলোভন দেখিয়ে এসএসসি পাশ করা এক তরুণীকে ধর্ষণের পর শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান তার স্ত্রী, শাশুড়ি ও অন্যান্য সহযোগীদের প্ররোচনায় মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেয়। বর্বর এ ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বগুড়া। দৃষ্টান্তমুলোক শাস্তির দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত