জয়ের পথে ইংল্যান্ড

Share

স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্ট জয়ের পর নটিংহ্যাম টেস্টে হারের তিক্ত স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। এক ম্যাচ পর আবারও জয়ের স্বপ্ন বুনছে ইংলিশরা। ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে শেষ দিনে তাদের তুলে নিতে হবে ৬ উইকেট।

দক্ষিণ আফ্রিকার জন্য লক্ষ্যটা বেশ বড়, ৪৯২ রান। ৪ উইকেটে ১১৭ রানে রোববার দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। এখনও ৩৭৫ রানে পিছিয়ে তারা। শেষ দিনে প্রোটিয়াদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ডিন এলগার ৭২ ও তেম্বা বাভুমা ১৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। পঞ্চম উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেছেন তারা।

পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। ওপেনার হিনো কুহন ১১ রানে সাজঘরে ফিরেন ব্রডের বলে বোল্ড হয়ে। বেশিক্ষণ টিকতে পারেননি হাশিম আমলা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আমলাকে আউট করেন রোলান্ড-জোন্স।

দলীয় ৫২ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বেন স্টোকস পরপর দুই বলে আউট করেন কুইন্টন ডি কক ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। এরপর শেষ বিকেলে আর কোনো উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। টানা ব্যর্থতায় থাকা এলগার হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছেন। দেখা যাক পঞ্চম দিনে তার ব্যাটে লড়াই করতে পারে কি না প্রোটিয়ারা।

এর আগে ৮ উইকেটে ৩১৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তারা ১৭৮ রানের লিড পেয়েছিল। ব্যাট হাতে উইকেট রক্ষক ব্যাটসম্যান সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া ওয়েস্টলি ৫৯, জো রুট ৫০ এবং জেনিংস ৪৮ রান করেন। স্পিনার কেশাব মাহারাজ সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত