ফিনা বিশ্ব সাঁতারের পদক তালিকায় শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র

Share

ফিনা বিশ্ব সাঁতারের পদক তালিকায় শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার, দুটি স্বর্ণ জিতে এই কৃতিত্ব দেখায় টানা আট আসরের চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের সমান ১২টি স্বর্ণ নিয়ে চীন নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১১টি স্বর্ণ জিতে রাশিয়া দখলে রেখেছে, তৃতীয় স্থান।

বুদাপেস্টের পুলে, যুক্তরাষ্ট্র এদিন প্রথম স্বর্ণ জেতে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে। ২০১৬ রিও অলিম্পিকের সাফল্য ধরে রাখেন সিমোনে ম্যানুয়েল। ৫২ দশমিক দুই-সাত সেকেন্ড টাইমিং করেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান জলকন্যা।

এই ইভেন্টে সুইডেন জেতে রূপা, ডেনমার্ক পায় ব্রোঞ্জ। দিন শেষে, মেয়েদের ওয়াটার পোলোর ফাইনালে স্পেনকে ১৩-৬’এ হারিয়ে চীনের সমান ১২টি স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। পঞ্চদশ দিনে, রাশিয়া তিনটি স্বর্ণ জিতে পায় সেরা সাফল্য। ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রাশিয়াকে স্বর্ণ জেতান ইভজেনি রায়লভ।

এই ইভেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের রায়ান মার্ফি রুপা ও তার স্বদেশী জ্যাকব পেপলি ব্রোঞ্জ জেতেন। মার্ফির রূপা জয়ই দিন শেষে আমেরিকানদের তুলে আনে পদক তালিকার শীর্ষে। চীনের ১১টি রূপা টপকে ১২টি রূপা পায়, যুক্তরাষ্ট্র।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত