বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল (১৭) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ ২০২৫) সন্ধ্যা ৬টায় উপজেলার সরকারি হাসপাতাল সংলগ্ন চাকাই এলাকা ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল পৌরসভার ৩নং ওয়ার্ডের গোরস্থানপাড়া এলাকার ডিম বিক্রেতা হাশেম আলীর ছেলে। এঘনায় আহত নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের পল্লী চিকিৎসক নির্মূল রায়ের ছেলে অভি (১৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হাবলুহাট থেকে মোটরসাইকেলে বীরগঞ্জ পৌরশহরে ফিরার পথে উপজেলা সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে  নিহত হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , মোটরসাইকেলে বীরগঞ্জ উপজেলা সদরে ফিরার পথে রাহুল নামের একজন নিহত হয়েছে। আঘাত ট্রাক চিহ্নিত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত