দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ঈদকে সামনে রেখে ঈদের অন্যতম অনুসঙ্গ এই সেমাই তৈরি করে অসাধু ব্যবসায়ীরা চটকদার প্যাকেটে পুরে বাজারে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করতে দেখে ৩ কারখানায় জরিমানা করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এর ভ্রাম্যমান আদালত উপজেলার মির্জাপুরে মা ফুড কারখানায় অভিযান চালান। এসময় নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে সেমাই ও অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি করতে দেখে তিনি ঐ কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

একই দিন দিনাজপুর থেকে ভোক্তা অধিকারের বিশেষ টিম শহরে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে সেমাই তৈরির অভিযোগে সৌখিন সেমাই কারখানাকে ১০ হাজার টাকা এবং লুৎফর সেমাই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। চটকদার মোড়কে বাজারজাতকারী এসব সেমাই কারখানার নোংরা পরিবেশে সেমাই তৈরির কথা এবং জরিমানা খবর ছড়িয়ে পড়লে ভোক্তাদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এব্যাপারে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা ভেজাল সেমাই খেলে শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানী ঘটতে পারে। এছাড়া পেটের পীড়াসহ কিডনী ও লিভারের সমস্যাও দেখা দিতে পারে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ত্বরান্বিত করার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই সামিট ও এআই হ্যাকাথন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪