বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে মাদকাসক্ত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে জুয়েল ইসলামের (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।

রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া গ্রামে বাড়ির অদূরে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা
জুয়েল ইসলামকে দেখেন স্থানীয়রা। জুয়েল ইসলাম ওই এলাকার মোকছেদুল ইসলামের ছেলে। জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরে রবিবার সকালে পরিবারের লোকজন পার্শ্ববর্তী আব্দুল জলিলের আম গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত