দিনাজপুরে বীরগঞ্জে নবাগত ইউএনও তানভীর আহমেদ এর যোগদান

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো: তানভীর আহমেদ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় তিনি বীরগঞ্জে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকারের নিকট থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত ইউ.এন.ও মোঃ তানভীর আহমেদ ৩৫’তম বিসিএসের (প্রশাসনের) একজন কর্মকর্তা। চাকুরী জীবনে প্রথমে কক্সবাজারে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। তারপর ময়মনসিংহ জেলার হালুয়াহাট উপজেলার সহকারী কমিশনার ভূমির দ্বায়িত্ব পালন করেন। এরপর রংপুর কুড়িগ্রাম জেলার চক রাজীবপুরে ইউএনও কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবাগত বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর আহমেদ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসেবে আমি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। তার গ্রামের বাড়ী জামালপুর জেলা শহরে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত