দিনাজপুরে বীরগঞ্জে এতিম শিশুদের সঙ্গে ইফতারে ওসি

Share

নিজস্ব প্রতিবেদক

এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর।
শনিবার ৮ মার্চ বীরগঞ্জ উপজেলার হাবলুহাট এতিম খানায় ইফতার করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার সাবইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি, হাবলুহাট এতিখানার সভাপতি মোকারম হোসেন চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক শফির উদ্দীন মাষ্টার এবং কোষাধ্যক্ষ রেজাইল করিম ।

কারো বাবা নেই, কারো নেই মা। আবার দুইজনের বাবা মা দুইজনই নেই। এদের অনেকেই এখনও জানে না মা-বাবার সংজ্ঞা। তাদের ঠাঁই হয়েছে এতিমখানায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের কাছেই তারা মা, বাবার মায়া, মমতা অনুভব করে। এই মা, বাবা হারানো এতিম শিশু, কিশোর শিক্ষার্থীদের নিয়ে একসাথে ইফতার করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর। তিনি শনিবার বীরগঞ্জ উপজেলার হাবলুহাট এতিম খানা মাদরাসার এতিমখানার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেন। ইফতারের আগে তিনি এতিম শিক্ষার্থীদের সাথে কথা বলে লেখাপড়া, পরিবার, খাবারের মানসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় এতিম শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল মনে ওসির সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত