বীরগঞ্জে বিএনপি নেতা মনজুরুল ইসলাম পাশে দাঁড়ালেন আগুনে বিধ্বস্ত হওয়া ১৫টি পরিবারে

Share

নিজস্ব প্রতিবেদক

বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলা পুকুর গ্রামে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ টি পরিবার পথে বসে যায়।

বৃহস্পতিবার ৬মার্চ আগুনে বিধ্বস্ত ১৫ টি পরিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দিনাজপুর-১ নির্বাচনী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ -কাহারোল উপজেলার গন মানুষের নেতা আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে , নগদ অর্থ ২০০০ টাকা করে ১৫টি পরিবারের মাঝে ৩০০০০ হাজার টাকা প্রদান করেন।

মনজুরুল ইসলাম বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার সেবা। দলমত নির্বিশেষে এই দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্থানীয়রা জানান, আগুনে সব হারিয়ে দিশেহারা অবস্থায় ছিলেন ক্ষতিগ্রস্তরা। ঠিক এমন সময়ে বিএনপি নেতার, সরকারি বিভিন্ন সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,
সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা তানভীর চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি শওকত জুলিয়াস জুয়েল,
সিনিয়র যুগ্ম আবাহক বাংলাদেশ জাতীয়তা বাদী যুব দল বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা আব্দুল জব্বার, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন বীরগঞ্জ উপজেলা বিএনপি,১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিমুদ্দিন আহমেদ,সহ বিএনপি’র অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত