দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি নিহত ২

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিছকিনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে সায়েম ইসলাম (১৬) এবং একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে ইজিবাইকচালক নুরুজ্জামান হোসেন (৩৫)। সায়েম বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিল শিক্ষার্থী সায়েম। পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সায়েম নিহত হয়। আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত