দিনাজপুরে বীরগঞ্জে জাতীয় উদ্যানে আগুন

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে ৭ একরের বেশি বনের ভিতর সৃজিত বেত বাগানের বেত গাছ।

ফলে বিপুল অংকের ক্ষতির আশংকা করেছেন বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল।

সোমবার ৩ মার্চ’২০২৫ দুপুর দেড় টার দিকে উপজেলার সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কে বা কাহারা গহিন বনের ভিতরে আগুন লাগিয়ে পালিয়ে যায়, শুকনা পাতায় লাগা আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটাছুটি করতে থাকে, জানতে পারে বন কর্তৃপক্ষ।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস সংবাদ পেলে, সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ রায় বলেন তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না তবে প্রায় ৭ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত