দিনাজপুরে রমজান উপলক্ষে দ্রব্য সুলভ মূল্যে বিক্রি উদ্বোধন

Share

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে পবিত্র রমজান উপলক্ষ্যে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, ডিমসহ বিভিন্ন পণ্য।

রোববার (২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত মূল্যে যে কেউ পণ্য গুলো কিনতে পারবেন। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি এক কেজি গরুর মাংস, ১২ পিস ডিম, এক লিটার দুধ এবং একটি ব্রয়লার মুরগী কিনতে পারবেন। এজন্য কোনো ভোটার আইডি কার্ড বা কাগজপত্রের প্রয়োজন নেই।

বক্তারা বলেন, রমজান আসলেই প্রতিবছর বিভিন্ন কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রমজান মাস উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ এই সেবা গ্রহণ করে উপকৃত হবে। মাসব্যাপী এই সুলভ মূল্যে পণ্য নিয়মিত পাওয়া যাবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত