দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১২দিন বন্ধ থাকার আবারও ফিরছে উৎপাদনে

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১২দিন বন্ধ থাকার আবারও ফিরছে উৎপাদনে
Share

১২দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর ইউনিট।

৫২৫ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির তিন ইউনিটের মধ্যে শুক্রবার সন্ধ্যার পর ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়। সর্বশেষ রাত ১০টা ২০মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় ইউনিটটি। এসময় উৎপাদিত প্রায় ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বলে জানান সংশ্লিষ্টরা। বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকার চার দিন পর ২২ ফেব্রুয়ারি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট চালুর মাধ্যমে উৎপাদন শুরু হয়। বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটির মধ্যে চালু রয়েছে দুইটি ইউনিট। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারী ওই ইউনিটের পানির পাইপ ফেটে যাওয়ার পাশাপাশি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চলমান সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন তিন নম্বর এ ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বককর সিদ্দিক বলেন, তিন নম্বর ইউনিট উৎপাদনে যাওয়ার মাধ্যমে চালু হলো দুটি ইউনিট। বন্ধ থাকা ২ নম্বরটি চালুর লক্ষে কাজ করে যাওয়ার কথা জানান তিনি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত