বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক
Share
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবু পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সংবাদ পেয়ে শুক্রবার রাত ১১ টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২টি করে কম্বল, ২ প্যাকেট শুকনো খাবার ও ৬ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সেইসাথে ঘর নির্মাণের জন্য দ্রুত প্রত্যেক পরিবারকে দুইবান ঢেউটিন ও জেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সরকার, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে গোয়ালঘরে কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে ১৫ পরিবারের যাবতীয় সরঞ্জাম, নগদ টাকা সহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল তাৎক্ষনিক পুড়ে ছাই হয়ে যায়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত