দিনাজপুরে বীরগঞ্জে রাহবার হিমাগারে দুর্ধর্ষ চুরি

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে গতকাল ২৫ ফেব্রুয়ারী’২০২৫ গভীর রাতে সাতোর ইউনিয়নের বটতলী এলাকায় রাহবার কোল্ড ষ্টোরেজ আলু সংরক্ষনের হিমাগারে দুর্ধর্ষ চুরি হয়েছে।

উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি কৃষক ও আলু ব্যবসায়ীদের আন্দোলনে তোপের মুখে ইউএনও ফজলে এলাহী হিমাগারটি সীলগালা করে রেখেছেন।

সিসি ক্যামেরা ফুটেছে দেখা যায়, মুখোশধারী ৮-১০ জনের চোরের দল কোল্ড ষ্টোরেজের পিছনের প্রাচীরে একটি লোহার মই ব্যবহার করে ভিতরে ঢুকে।

দায়িত্বরত ম্যানেজার রুবেল ইসলাম ও সিনিয়র অপারেটর আব্দুর রাজ্জাক জানান চোরের দল আনুমানিক রাত পৌনে ২টার দিকে মেশিন রুমে ঢুকে। প্রথমে ২ জুনিয়র অপারেটর ইমতিয়াজ ও আজাদ কে অস্ত্রের মুখে জিম্মি, তাদেরকে বেঁধে রেখে মারপিট জখম ও ২ ঘন্টা ব্যাপী চুরি সংঘটিত করে।

ম্যানেজারের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোরের দল প্রায় ১৭-১৮ লক্ষ টাকার ক্যাবল, ব্যটারীসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান দুইজন নৈশ প্রহরী অমূল্য ও নজরুল সামনের দিকে অবস্থান করছিল এবং তারা কিছুই বুঝতে পারনি।আহত আজাদ ও ইমতিয়াজ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতিমধ্যেই চুরির ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত