বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ও আহত -১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার বীরগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেলের মানিক ইসলাম (২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং বন্ধু মিথিল (২২) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলা সদর ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ডায়াবেটিস ফুট কেয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

মানিক ইসলাম পঞ্চগড় জেলা সদর রাজনগর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। এঘটনায় আহত মিথিল একই এলাকার মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী অজ্ঞাত একটি বাস ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ওই এলাকায় পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে বীরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে দশমাইল থানা পুলিশ উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

এব্যাপরে হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান,
চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মেও কর্মকর্তা জানিয়েছেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত