গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও সচেতনতা ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

Share

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক কমিনিউটি মতবিনিময় সভা ও সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’ আয়োজনে সদর উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা ইয়াসমিন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউপি সদস্য ফজলে রাব্বি, শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

উল্লেখ্য স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত