বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুরগিসহ খামার পুড়ে ছাই

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় একটি পোলট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ হাজার মুরগিসহ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ফার্মের বেলাল ও হাছান জানান, সকাল ছয়টার দিকে মুরগির ফার্মটিতে আগুন লাগে। এ সময় ফার্মের লোকজন ঘুমিয়ে থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এই খামারে ৩ হাজার (১৫ দিন বয়সী) মুরগিসহ সব অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত সাড়ে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। চারপাশে প্রচুর প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই খামারটি পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত