ডেভিল হান্ট অভিযান; দিনাজপুরে ইউপি চেয়ারম্যানসহ ৭জন গ্রেফতার

Share

নিজস্ব প্রতিবেদক

ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘন্টায় দিনাজপুরের এক ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম, নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার সবুজ, ফাজিলপুর ইউনিয়নে যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, বিরল উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য রিয়াজুল ইসলাম, একই উপজেলার রানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন, পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ, ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাছির ইসলাম মুন্না।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নাশকতা সহিংসতা সন্ত্রাসী কর্মকান্ডে ফ্যাসিবাদের অপতৎপরতায় জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় দিনাজপুরে মাদক মামলায় ৯ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক ৭জনকে গ্রেফতার করে পুলিশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত