দিনাজপুরের বীরগঞ্জের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত আহত ১

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রীতম রায় (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গড়নুরপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে উদয় (১৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদরের জননী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা -পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও বীরগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যানবাহন চলাচল সার্বিক হয়।

নিহত প্রীতম রায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরীহাটগাছ গ্রামের সুকুমার রায়ের ছেলে। স্থানীয়রা জানান, নিহতের মামাতো ভাই উদয় রায়, প্রীতম কে মোটরসাইকেলে করে কাহারোল উপজেলার দশমাইল গড়নুরপুর যাচ্ছিল।

পথে জননী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে ( যশোর ট – ১১-৪২২৪) বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি নিয়ে চালক ও হেলপার পলাতক। তবে লাশ পরিবারে কাছে হস্তান্তর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত