দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

Share

নিজস্ব প্রতিবেদক

শনিবার (৮ ফেব্রুয়ারি) ২০২৫ রাত সাড়ে ১০ টায় দিনাজপুরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সাড়াশি অভিযানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জগদল ডাঙ্গাপাড়ায় মুদি দোকান হতে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবেদ আলী (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে অংশ নেন এসআই সুমন দেবনাথ, এএসআই সিরাজুল আওলাদ সুমন,নির্মল, শিবু,সুপিয়ার,পুলিশ সদস্য হাসিবুর ও নুর আলমসহ অন্যরা।

পুলিশ জানায়,কুখ্যাত সাবেদ আলী মৃত শামসুল হকের পুত্র। সে মাদক ব্যবসা ছাড়াও আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য,নিজ জেলা বাদে সাবেদের নামে অন্যান্য জেলায় ছিনতাই,চুরি ও ডাকাতি মামলা রয়েছে।এ ঘটনায় থানায় ১২(২)২৫ নম্বর মামলা হয়েছে।

অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন,আরও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,কোন ছাড় নেই,আরও তথ্য আছে, অভিযান অব্যাহত থাকবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত