ঋণের চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

গ্রাফিক্স
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামা উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে ফজিলা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ফজিলা বেগম আঙ্গারপাড়া ইউনিয়নের তেবাড়িয়া ডাঙাপাড়ার মৃত ইকবাল হাসানের স্ত্রী। নিহত ফজিলা পার্শ্ববর্তী একটি হাসকিং মিলে মজুরী ভিত্তিতে কর্মরত ছিলেন।

নিহতের ছেলে রকি ইসলাম ও মেয়ে হাসিনা খাতুনসহ প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, স্বামীর মৃত্যুর পর নিজেই সংসার পরিচালনা করেন নিহত ফজিলা বেগম। প্রায় দেড় বছর আগে মেয়ের বিয়ে দেন নিহত ফজিলা বেগম। ওই মেয়ের বিয়ের যৌতুক ও আনুষঙ্গিক খরচের জন্য অভাবের তাড়নায় স্থানীয় সুদারুদের কাছে টাকা নেন তিনি। পরবর্তীতে এই টাকা পরিশোধের জন্য ০৩ টি এনজিও থেকে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু নিজের সীমিত আয় থেকে ভরণপোষণ ও ঋণের কিস্তি পরিশোধ কষ্টসাধ্য হয়ে যায়। এই অবস্থায় কয়েক সপ্তাহ থেকে কর্মরত বাড়ির পার্শ্ববর্তী হাসকিং মিল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন। এতে ঋণের কিস্তি ও সুদের টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ফজিলা বেগমের কোন সাড়াশব্দ না পেয়ে তাঁর ছেলে ও প্রতিবেশীরা মিলে নিহতের শয়নকক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঋণের চাপ সইতে না পেরে ফজিলা বেগম আত্মহত্যা করেছেন। তবে পরিবারের নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফনকার্য সম্পন্ন করার জন্য  মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত