দিনাজপুর ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরনের ঘটনায় আটক ৩ আ’লীগ নেতা

দিনাজপুর ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরনের ঘটনায় আটক ৩ আ’লীগ নেতা
Share
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরনের ঘটনায় আওয়ামীলীগের সন্দেহভাজন ৩ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুযারি ২০২৫) সকাল থেকে দুপুর পযর্ন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আওয়ামীলীগ নেতারা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম মোস্তাফিজুর রহমানের ছোটভাই খাজা মঈনুদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা রাসেল।

গত মঙ্গলবার সন্ধায় ফুলবাড়ি পৌর শহরে বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরন ঘটে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত আলী সহাজুলসহ বিএনপির ৩ নেতা আহত হয়।

ককটেল বিষ্ফোরনের জন্য আওয়ামীলীগকে দায়ি করে বিএনপির নেতৃবৃন্দ। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিবুল জানান, ককটেল বিষ্ফোরনের ঘটনায় সন্দেহভাজনদের আটক করা হয় এ অভিযান অব্যাহত থাকবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত