নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য দুলাল

নদী থেকে অবৈধভাবে ট্রলি দিয়ে বালু উত্তোলন। ইনসেটে ইউপি সদস্য দুলাল।
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় অবৈধভাবে নদীর বালু হরিলুট করছে এক ইউপি সদস্য। দিন দুপুরে সবার সামনে থেকে বালু বিক্রি হলেও প্রশাসন নীরব। আর এসব বালুর অবৈধ টাকা চলে যাচ্ছে ইউপি সদস্য দুলাল আহমেদের পকেটে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী কালামাটিয়া বাবুপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া ভূল্লীর নদীর মাটি ও বালু বিক্রির মহোৎসব চলছে।

ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে বালু প্রতি গাড়ী ছয়শ থেকে সাতশ টাকা করে বিক্রি করেন। তিনি আইনকে তোয়াক্কা না করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন স্থানে অহরহ বালু লুটপাট এর দৃশ্য দেখা গেলেও স্থানীয় প্রশাসন তা দেখছেন না। তাদের নীরবতার কারণে মহোউৎসবে বালু লুটপাটের এক রাজত্ব কায়েম করছে ইউপি সদস্য।

শরীফ ইসলাম বলেন, এগুলো অস্বাভাবিক কোন ব্যাপার না, প্রশাসনের পকেটে টাকা ঢুকলে প্রশাসন সব সময় চুপ থাকে।

আলমগীর শাহ্ নামে এক যুবক বলেন, প্রশাসন বালু উত্তোলনের জন্য মোটা অংকের টাকা কমিশন পায় মনে হয়, এজন্য চুপচাপ আছে। পুরো বাংলাদেশ কমিশনের উপর চলতেছে। টাকা দিলেই সব মাফ। কিসের অবৈধ আর কিসের বৈধ।

নাম প্রকাশে অনিচ্ছুক বালু উত্তোলনের গাড়ির এক গাড়ির ড্রাইভার বলেন, এটা মেম্বারের গাড়ি। আমরা গতকাল ৪ গাড়ি বালু তুলেছি আজ ৩ গাড়ি তুলেছি।

এ বিষয়ে ইউপি সদস্য দুলালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা আমাকে বলেও নাই যে, তারা বালু তুলতেছে। সুযোগ পেয়ে ঐখান থেকে কয় গাড়ি যে উঠাইছে তাও জানি না। ওরা আমার পয়েন্ট থেকে বালু উত্তোলন করে। চেয়ারম্যান আমাকে বলল, ঐখান থেকে কে যেন বালু তুলছে তা দেখার জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, বিষয়টি আমি দেখতেছি।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত