প্রথমবারের মতো ‘বিশ্ব মেছোবিড়াল দিবস’ পালন

প্রথমবারের মতো ‘বিশ্ব মেছোবিড়াল দিবস’ পালন
Share

নিজস্ব প্রতিবেদক

মেছোবিড়াল। দেখতে অনেকটা বাঘের মতো হলেও এটি মূলত বিড়ালগোত্রীয় দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার স্তন্যপায়ী বন্যপ্রাণী। মেছোবিড়াল অত্যন্ত শান্ত ও লাজুক স্বভাবের নিরীহ বন্যপ্রাণী। একসময় যার বিচরণ ছিল দেশের সর্বত্র। হাওর, বাঁওড়, বিলসহ জলাভূমি এলাকা ছিল প্রাণীটির নিরাপদ আশ্রয়। কিন্তু সময়ের ব্যবধানে এই বন্যপ্রাণীটি বিলুপ্তির পথে ।

দেশের বনাঞ্চলে যে আট প্রজাতির বুনোবিড়ালের বাস, তার একটি এই মেছোবিড়াল (Fishing Cat)। স্থানীয় নাম বাঘুইলা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনেক গণমাধ্যমেও প্রাণীটিকে মেছোবাঘ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। নামের সঙ্গে বাঘ যুক্ত হওয়ার কারণেই হয়তো প্রাণীটি সম্পর্কে মানুষের নেতিবাচক মনোভাব গড়ে উঠেছে। এ ঘটনাটিই হয়তো বিড়ালটির সর্বনাশকে ত্বরান্বিত করেছে।

বিলুপ্তপ্রায় এ প্রাণী সংরক্ষণের জন্য প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব মেছোবিড়াল দিবস’। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ’।

বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) দিবসটি পালিত হচ্ছে। ‘বন অধিদপ্তর’ এই প্রাণীকে সংরক্ষণ ও অস্তিত্ব রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে এ উদ্যোগ নিয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত