পলিথিন কারখানায় অভিযানে গিয়ে হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক

Share

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র বলছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় কারখানার লোকজন হামলা করেন। এ সময় হামলাকারীরা জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে সব নিয়ে যান।

হামলায় আহত পরিচালক শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে হাসপাতালে দেখতে এসে রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে একজন পরিচালক আহত হয়েছেন। তাঁর মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত