উত্তর বালাপাড়া যুব সমাজের উদ্যোগে ‘বঙ্গবন্ধু নাইট-শো ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

Share

আশিক মুন্না | ১৭ই নভেম্বর, উত্তর বালাপাড়া যুব সমাজের উদ্যোগে ‘বঙ্গবন্ধু নাইট শো ফুটবল টুর্নামেন্ট’- এর আয়োজন করা হয়েছে।

উক্ত ফুটবল টুর্নামেন্টে চারু গোপাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাকেশ গুহ-সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ,খানসামা উপজেলা শাখা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান-সাধারন সম্পাদক,বঙ্গবন্ধু নাইট শো ফুটবল টুর্নামেন্ট ; সন্তোষ কুমার রায়-সাবেক ইউপি সদস্য,১ নং আলোকঝাড়ী ইউপি ছাড়াও আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মিঠুন শাহা,আরমান ইসলাম,প্রশান্ত দেবনাথ,মোঃ রনি ইসলাম,মনিরুল ইসলাম,আলফাহিম ইসলাম,ইমরান হোসেন,আপন সহ আরো অনেকে।

মোট ১৬টি দল নিয়ে উক্ত নাইট শো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।উক্ত নাইট টুর্নামেন্টের আজ ২য় দিন।যেখানে ম্যাচ রেফারি মোঃ শাহজাহান এর পরিচালনায় যে দল দুটি পরষ্পর পরষ্পরের সাথে মোকাবিলা করেছে সেই দল দুইটি হলো কাশিমনগর গ্রীন স্টার ক্লাব বনাম একা স্পোর্টিং ক্লাব।
খেলার শুরুর ১০ মিনিট পর কাশিমনগর গ্রীন স্টার ক্লাব একটি গোল করে লক্ষ্য ছুরে দেয় বিপক্ষ দলের উদ্যেশ্যে। কিন্তু খেলার পুরো সময়ে একা স্পোর্টিং ক্লাব কোনো গোল করতে না পারায় দুয়ানী কাশিমনগর গ্রীন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয় লাভ করে।

খেলা শেষে উক্ত টুর্নামেন্টের সভাপতি সবাইকে আগামী খেলাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত