আহবায়কের বক্তব্যের জেরে খানসামা ছাত্রলীগের কমিটি স্থগিত

Share

আশিক মুন্না | গত ৭ই নভেম্বর দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে,খানসামা উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষনা করা হয়েছে।

উল্লেখ যে,গত ২৬শে অক্টোবর খানসামা উপজেলা ছাত্রলীগ কর্তৃক এক বর্ধিত সভার আয়োজন করা হয়েছিলো। সভা চলাকালীন খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রেজাউল করিম তার বক্তব্যে গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য রাখেন। যা তাদের নজরে আসে।

আর তাই এই বক্তব্যের যথাযথ কারন জানার জন্য দিনাজপুর জেলা ছাত্রলীগ কর্তৃক উক্ত প্রেস বিজ্ঞপ্তি উন্মুক্ত করা হয়।
যেখানে বলা আছে খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক
মোঃ রেজাউল করিমকে আগামী ৭ কার্যদিবস অর্থাৎ ১৪ই নভেম্বর -এর মধ্যে দিনাজপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট উক্ত গঠন পরিপন্থী বক্তব্যের যথাযথ কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়ছে।

তার সাথে খানসামা উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত করার ঘোষনাও দেওয়া হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত