খানসামা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Share

আশিক মুন্না-

দুনিয়ার মজদুর, এক হও এক হও। এই স্লোগান নিয়ে আসছে আগামী ১ই মে, মহান মে দিবস। তারই পরিপেক্ষিতে ১৯ই এপ্রিল ২০১৯ ইং তারিখে প্রধান কার্যালয়, খানসামা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২১৭৯) কর্তৃক সন্ধা ৭ঃ৩০ মিনিটে এক প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়েছিলো।

উক্ত সভায় মোঃ নাসির হোসেন -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোবাশ্বের হক মুক্তি সরকার- সভাপতি, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন; জনাব মোঃ জিকরুল হক- সাধারন সম্পাদক, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন; সহ সকল ইউনিটের শ্রমিকবৃন্দ।

সভা চলাকালীন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন-এর সভাপতি তার বক্তব্যে বলেন, মহান মে দিবসকে সামনে রেখে সবাইকে একত্রে কাজ করতে হবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা চেয়েছেন সব শ্রমিকদের কাছে।

মহান মে দিবসের সকল কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে উক্ত শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে থেকে মোঃ নাসির, মোঃ দুলাল হোসেন, মোঃ হামিদুল, মোঃ মোবারক হোসেন, মোঃ নুর-আলম, মোঃ বুলু -কে নিয়ে মোট ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের পর সভার সভাপতি তার বক্তব্য রাখার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত