চতুর্থবার সাংসদ নির্বাচিত হলেন গোপাল

Share

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গনণা শেষে দিনাজপুর-১ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। বেসরকারি এই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা বাবু মনোরঞ্জন শীল গোপাল বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারি এই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীকে ভোট পরেছে ১৯৮৭৯২টি এবং নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হানিফ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৭৮৯২৮টি।

বেসরকারি এই ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে জয়ী নৌকার প্রার্থীর কোন প্রতিক্রিয়া জানা যায়নি। উল্লেখ্য,এবারসহ মনোরঞ্জন শীল গোপাল একাধারে চার বার নির্বাচিত হলেন। এর মধ্যে একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন এই সাংসদ।

এদিকে পরাজিত ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ হানিফ বর্তমানে বীরগঞ্জ পৌরসভার মেয়র। পরাজয় নিয়ে তাৎক্ষণিকভাবে তার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া নেই। জামায়াত নেতা হিসেবে তিনি তার কেন্দ্রের সিদ্ধান্তের উপর আস্থা রেখেছেন বলে জানা যায়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত