এবারের নির্বাচনে শেখ পরিবারের যারা থাকছেন

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৫ দিন বাকি। ইতিমধ্যে যাচাই-বাছাই শেষ হয়েছে। আর পাঁচ দিন পর নির্বাচন গড়াবে মাঠে। ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরবেন প্রার্থীরা।

বরাবরের মতো এবারের নির্বাচনেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৬৪ আসনে প্রার্থী দিয়েছে। মোট ২৮১ জন প্রার্থীর মধ্যে ২৭৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, স্বজনসহ মোট আটজন। বঙ্গবন্ধুর মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর অন্যরা একটি করে আসনে লড়ছেন।

ভোটে বঙ্গবন্ধুর সাত স্বজনের মধ্যে আছেন তাঁর দুই ভাগনে, দুই ভাইপো ও তিন নাতি। ভোটের মাঠে এই আটজনের মধ্যে দুজন এবারই প্রথমবারের মতো নির্বাচন করছেন। অন্যরা সবাই বর্তমান সংসদের নির্বাচিত সদস্য।

মেয়ে শেখ হাসিনা লড়ছেন গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে। বঙ্গবন্ধুর বোনের ছেলে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসনে, আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনে লড়ছেন।

সুত্রঃ প্রথম আলো

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত