দিনাজপুরের আসনগুলোয় বিএনপি’র একাধীক প্রার্থী মনোনীত!

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। এরইমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ বেশ কয়েকজন নেতাকর্মী এ চিঠি পেয়েছেন।

সোমবার বিকেল থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে মনোনীতদের চিঠি দেওয়া হবে। বিকেল ৪টায় দেওয়া হবে বরিশাল বিভাগের, ৬টায় রংপুর ও রাত ৮টা থেকে দেওয়া হবে রাজশাহী বিভাগের মনোনীতদের চিঠি।

দিনাজপুরের আসনগুলোতে যেসব প্রার্থীরা মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেনঃ

মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ           দিনাজপুর-১

সাদিক রিয়াজ                      দিনাজপুর-২

সৈয়দ জাহাঙ্গীর ও মোজাম্মেল দোলন        দিনাজপুর-৩

হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া      দিনাজপুর-৪

রেজাউল হক ও জাকারিয়া বাচ্চু           দিনাজপুর-৫

লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল   দিনাজপুর-৬

 

একাধীক প্রার্থীদের মনোনয়নের চিঠি দেবার ব্যাপারে দলটির হাই কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ‘ যেহেতু এখনো দেশে নির্বাচনের  সুষ্ঠ পরিবেশ তৈরি হয়নি তাই নানা বিষয় মাথায় রেখে একই আসনে একাধীক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে কারোও  প্রার্থীতা বাতিলও হতে পারে সেক্ষেত্রে ভবিষ্যৎ চিন্তা করে এমটা করা হয়েছে’।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত