রংপুরের আসনগুলো থেকে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে আরও আগেই। আজ সোমবার থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করে বিএনপি। দুপুর ২টার পর দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়।

শুরুতেই রংপুর বিভাগের প্রার্থীদের হাতে দলীয় প্রত্যয়নপত্র তুলে দেন বিএনপি নেতারা। এতে সই করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর বিভাগে মনোনীতদের একটি তালিকা বিএনপির একটি গরুত্বপূর্ণ সূত্র থেকে গণমাধ্যমের হাতে এসে পৌছেছে।তাৎক্ষণিকভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি।

রংপুর বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন যারা-

রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন ধানের শীষের টিকিট পেয়েছেন।

রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলীকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে।

রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমানকে মনোনয়নের চিঠি দেয়া হযেছে।

রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা।

রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজ।

রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে একক মনোনয়ন দেয়া হয়েছে।

অন্য বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগর প্রার্থী তালিকা বিকালে ও রাজশাহী বিভাগের প্রার্থী তালিকা রাতে প্রকাশ করা হবে।

জানা গেছে, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু দুই জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে।

মাঠ জরিপ ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাদের মত নিয়ে দলের স্থায়ী কমিটির প্রার্থীদের খসড়া তৈরি করে রাখে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় তালিকার খসড়া করা হয়।

খসড়া তালিকা বেশিরভাগ আসনে একাধিক প্রার্থীর নাম ছিল। ওই খসড়া থেকে প্রার্থী চূড়ান্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, কোনো কোনো আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। ওই সব আসনে মনোনয়ন প্রত্যাহারের আগে একক প্রার্থী দেবে বিএনপি।

কোনো কোনো আসনে দুজন রাখা হচ্ছে এ কারণে যে, আইনি জটিলতায় কারও প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তবে সেখানে যেন প্রার্থী শূন্য না থাকে।

তাই কোনো কোনো আসনে কৌশলগত কারণে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রত্যয়নপত্র দেয়া হতে পারে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের ফরমেও প্রার্থীদের স্বাক্ষর রাখা হবে।

প্রার্থীজটের কারণে জটিলতা তৈরি হওয়া আসনগুলোর ব্যাপারে আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই চূড়ান্ত করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় আর দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে অবস্থান করায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের চিঠিতে স্বাক্ষর করেছেন।

এ সংক্রান্ত দলের সিদ্ধান্তের একটি চিঠি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত