ঢাকায় দূষণের কারণে মারা যায় ১৮ হাজার মানুষ

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

শুধুমাত্র পরিবেশ দূষণের কারণে ২০১৫ সালে রাজধানী ঢাকায় আঠার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির এক প্রতিবেদনে গতকাল রবিবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দূষণের কারণে ২০১৫ সালে শহরটির বাসিন্দাদের জীবন থেকে হারিয়ে গেছে ৫ লাখ ৭৮ হাজার বছর। সংস্থাটির ২০১৮ সালের দেশভিত্তিক পরিবেশ বিশ্লেষণ প্রতিবেদনে ‘বাংলাদেশের শহরাঞ্চলের পরিচ্ছন্নতা ও স্থিতিশীল উন্নয়নের সুযোগ বৃদ্ধিকরণ’ অংশে বলা হয়েছে, অবিলম্বে এই শহরের পরিবেশ উন্নত করা উচিত।

২০১৫ সালে পরিবেশ দূষণের কারণে বাংলাদেশের শহরাঞ্চলে মোট ৮০ হাজারের মানুষের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

সর্বশেষ এই গবেষণায় বিশ্বব্যাংক আরও বলেছে বাংলাদেশের শহরাঞ্চলে বায়ু দূষণ, সুপেয় পানির অপর্যাপ্ততা, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, খাবার পানিতে আর্সেনিক ও পেশাগত কারণে সৃষ্ট দূষণে মানুষের জীবন থেকে ২০ লাখ ২৬ হাজার বছর সমপরিমাণ সময় হারিয়ে গেছে।

বিশ্বব্যাংক বলছে, নগরায়ণ ও শিল্প প্রবৃদ্ধির সঙ্গে বাংলাদেশকে এর জন্য পরিবেশগত মূল্য দিতে হচ্ছে যা শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনাকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত