প্রতিশ্রুতি

Share

আমার প্রতীক্ষার বরণডালা সাজিয়ে- তোমার চিরচেনা শহরের শেষ প্রান্তে দাড়িয়ে থাকবে তুমি,
জিওমেট্রির ক্লাস শেষে ঠিক তিনটা বেজে পঞ্চাশ মিনিটে আসবো আমি।
ভয় পেয়োনা আমার ভালোবাসা নয় কোন বিরধী দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল,
কিংবা ফুটপাতে বেড়ে ওঠা নাগরিক জঞ্জাল।

আসতে যখন চেয়েছি তখন আসবই তিনটা বেজে পঞ্চাশ মিনিটে,
তুমি শুধু চেয়ে থেকো ঐ যানযট মাখা রাজপথের দিকে এক দৃষ্টিতে।
আমাকে আটকাতে পারবে না তোমার শহরের নিয়তি পরিণতি যানযট,
কিংবা আটকাতে পারবেনা তত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বর্তমান প্রেক্ষাপট।

থামাতে পারবেনা আমায় একতরফা নির্বাচনও,
কথা দিলাম আসবো,মাথার রক্তজবা আর গোটা পাঁচেক কদম,কেয়া হাতে,
পড়নে কৃষ্ণচূড়ার রঙে রাঙানো রক্তিম জামদানি,আর কিছু হলুদ রঙের স্বপ্ন নিয়ে সাথে।

চাঁদের বুড়ির কাছে চরকাটা ধার নিয়ে এসো তুমি,
সেই চরকায় হরেক রঙের স্বপ্ন বুনবো আমি।
হাজার বছর ধরে চোখের কোনে জমে থাকা লাল নীল স্বপ্ন,
যে স্বপ্নগুলো কাল অবধি ছিলো প্রচুর ঘুমে আচ্ছন্ন।

ছাত্রদের কোটা সংস্কারের দাবি আর ধর্ষিতার আত্মচিৎকারকে উপেক্ষা করে গেল মাসে আসতে পারিনি,
তবে শূণ্যের ঘরে স্বপ্ন বসিয়ে নতুন করে স্বপ্ন বুনতে আজো ভুলিনি।
তাই শূণ্যতার শূণ্যস্থান পূরন করে আমরা দুজন মিলবো আবার এককে
শূণ্যের মন্দির বাড়াবো সংখ্যা,
কথা দিলাম ঠিক তিনটা বেজে পঞ্চাশ মিনিটে তোমার শহরে নতুন করে আবার হবে দেখা।

 

লিখেছেনঃ জলস্পর্শী তটিনী

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত