রংপুরে বাস দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে

Share

নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আজ ১৪ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর সোয়া বারোটার সসময় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

উক্ত সড়ক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এক বাসের হেলপারসহ ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জনের অধিক। প্রাথমিক ভাবে আহতদের রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুইজন হলেন মিঠাপুকুর উপজেলার আফজাল পুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা বেগম (৫৫) ও রংপুর নগরীর বড়বাডি হিন্দু পাড়ার যোগেশ চন্দ্রের পুত্র দুলাল চন্দ্র (৪৫)।

কর্তব্যরত পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমকে পরিবহন(রংপুর-জ ০৪-০০৩১)নামের একটি বাসের চালক বদরগঞ্জ রোড থেকে বের হয়ে পীরগঞ্জ ভেন্ডাবাড়ি দিয়ে নবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে টার্মিনাল মোড়ে গাড়িটি ঘুরিয়ে নিচ্ছিলেন, সেসময় বেপরোয়া গতিতে আসা গাইবান্ধাগামী মায়ের আশির্বাদ পরিবহন (ঢাকা মেট্রো- জ ১৪-১০৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে এমকে পরিবহন গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টো যায় রাস্তায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ২ জন মারা যায়। আহত হয় অন্তত ১৫ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এমকে পরিবহনের ভিতর থেকে নিহতের মরদেহ ও আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবু মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফসহ কোতয়ালী থানা পুলিশের কর্মকর্তারা। দুর্ঘটনাকে কেন্দ্র বিক্ষুব্ধ জনতাকে রুখতে ঘটনা স্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানিয়েছেন, বাসে বাসে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছে। আহতদের রমেকসহ একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এঘটনার সাথে সাথে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাস দুটি পুলিশ জব্দ করেছে।

উল্লেখ্য,  রংপুর প্রাইম হাসপাতালে অবস্থান করা আহতের এক স্বজনের সাথে কথা  বলে জানা যায়  বেশ কিছু যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে যাদের অবস্থা খুব ভালো না। যদিও হাসপাতলে এখনো  কারোও মৃত্যু হয়নি তবুও আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত